আবাহনীর কারণেই আইপিএলে খেলার এনওসি পাননি তাসকিন!

তাসকিন আহমেদের আইপিএল অনাপত্তিপত্র না দেয়ার ব্যাপারে অদ্ভূত যুক্তি বিসিবির। চারদিনের ব্যবধানে ৪ ওভার বল করায় ঝুঁকি থাকলেও, স্লো পিচ আর অসহনীয় গরমে, ১০ ওভারের স্পেল নিয়ে নির্ভার নীতিনির্ধারকরা। যেখানে রিকভারি সেশনেই পার হয়ে যাচ্ছে ২ দিনের বিরতি। যদিও বিসিবির দাবি, ফিজিও ডিপার্টমেন্টের তত্ত্বাবধানেই আছেন ঢাকা এক্সপ্রেস। তবে ভেতরের খবর, তাসকিনের প্রতি এমন দ্বিমুখী নীতির পেছনে প্রভাব আছে আবাহনী ক্লাবের।

ডিপিএলে টানা খেলে ইনজুরির শঙ্কায় তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত
ডিপিএলে টানা খেলে ইনজুরির শঙ্কায় তাসকিন আহমেদ। ছবি: সংগৃহী
তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তি পত্র না দেয়ার ব্যাপারে  বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সামনে এনেছিলেন ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের বিষয়টি। । আইপিএলে তাসকিনকে না পাঠানোর বিষয়ে তিনি বলেছিলেন, 'খালি খেলালেই হবে না, প্লেয়ারকে আইপিএলে পাঠিয়ে দিলেই হবে না। আমাদের তো তার ওপরে লোডটাও দেখতে হবে।'

অথচ লোড সামলাতে ২০ ওভারের পরিবর্তে ৫০ ওভারের ক্রিকেটে খেলানো হচ্ছে তাসকিনকে। বিসিবি'র এমন অদ্ভূত প্রয়াস হয়তো আপনাকে অবাক করবে। হয়তো দেশের ক্রিকেট নীতিনির্ধারকদের ক্রিকেট নিয়ে ভাবনার পরিধি কতটা সমৃদ্ধ
সেটা নিয়েও নতুন করে ভাববেন

আইপিএলে'র এনওসি পেলে কয় ম্যাচে তাসকিন একাদশে জায়গা পেতেন, সেটা তর্ক সাপেক্ষ। আর তা পেলেও চারদিনের ব্যবধানে ম্যাচে মাত্র ৪ ওভারেই স্পেল করেই শেষ হতো। পাশাপাশি দলগুলোর তারকাসমৃদ্ধ কোচিং স্টাফ আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভিজ্ঞতায় নিজেকে আরো সমৃদ্ধ করতে পারতেন ঢাকা এক্সপ্রেস। যদিও বিসিবির ভাবনা, বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগে যত্ন নেয়া হয় না তেমনটা।

মন্তব্যসমূহ